UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৭

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৭ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মেহেদী হাসান ওরফে শাওন গাজী(২৯), মাহামুদুল হাসান ওরফে রানা(৩২), মোঃ রফিক শিকদার(৩৭), ফাতেমা আক্তার বৃষ্টি(২০), মোঃ মাসুদ রানা(২৭), মোঃ ইজাজ শেখ ওরফে রাব্বি(২১) এবং মোঃ মাসুদ রানা হাওলাদার(২০) নামে ৭ জন গ্রেফতার করা হয়েছে।

এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুই কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৮৫ পিস ইয়াবাসহ উদ্ধার পূর্বক সংশ্লিষ্ট থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)