UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে মাদকসহ ৩ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে তিন বিক্রতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে খালিশপুর থানায় তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ময়লাপোতা গীর্জা রোড এলাকার মোঃ শাহ মাখদুম শেখ(৩৪),  মুজগুন্নি দক্ষিণপাড়া মেইন রোড এলাকার শেখ নাজমুল হুদা(৪৩) এবং নয়াবাটি এলাকার রানী বেগম(২৫)। মহানগরীর খালিশপুর থানা এলাকা হতে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের নিকট থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)