ঊষার আলো ডেস্ক : চীনকে রুখতে প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি ভাগাভাগি করে নিতে বিশেষ নিরাপত্তা চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ৩ দেশের অংশীদারিত্বের ফলে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পরমাণু শক্তি চালিত সাবমেরিন তৈরিতে সক্ষম হতে যাচ্ছে।
অকাস নামের এই চুক্তির আওতায় থাকবে- কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেকনোলজি এবং সাইবারের মতো বিষয়গুলো। দেশ ৩টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান ক্ষমতা এবং সামরিক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এসব দেশের মধ্যে চুক্তির কারনে অস্ট্রেলিয়া ফরাসি নকশার সাবমেরিন তৈরির যে চুক্তি করেছিলো তা থেকে বেরিয়ে এলো।
(ঊষার আলো-আরএম)
