UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের সাবেক কর্মকর্তাদের কোটি ডলার আটক

ঊষার আলো
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের সাবেক সরকারের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহসহ সাবেক শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে তারা প্রায় ১ কোটি ২৪ লাখ ডলার নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বলে তালেবাননিয়ন্ত্রিত আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

এক বিবৃতিতে আফগান কেন্দ্রীয় ব্যাংক বলেছে, স্বর্ণ ও টাকা কর্মকর্তাদের বাড়িতে রাখা হয়েছে। আমরুল্লাহ সালেহের হদিস এখওন অজানা। গত সপ্তাহে তার পরিবারের একজন বলেছিলেন, তালেবানরা তার ভাই রুহুল্লাহ আজিজিকে মেরে ফেলেছে।

পৃথক বিবৃতিতে ব্যাংকটি আফগান নাগরিকদের দেশটির স্থানীয় আফগানি মুদ্রা ব্যবহার করার আহ্বান জানান। দেশটি ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান অর্থের অভাবে ভুগছে। বিশেষ করে ব্যাপকভাবে ব্যবহৃত মার্কিন ডলারের অভাব দেখা দিয়েছে। এর মধ্যেই এ আহ্বান জানানো হয়েছে।

২ বাণিজ্যিক ব্যাংকার জানান, তালেবানরা সাবেক সরকারি কর্মকর্তাদের সম্পদ পুনরুদ্ধার করতে চাইছে। কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে স্থানীয় ব্যাংকগুলোকে একটি সার্কুলার জারি করে সাবেক সরকারের সাথে যুক্ত রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

তালেবানের অভিযোগ হচ্ছে, সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকার অনেক দুর্নীতিগ্রস্ত ছিল। বিশেষ করে জনগণের জন্য আসা বিদেশি সহায়তার লাখ লাখ ডলার লুটপাট করেছে গনি সরকারের প্রশাসন। স্বয়ং গনি এবং তার ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে।

ইতোমধ্যে, পাঞ্জশির উপত্যকায় সালেহর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থ এবং সোনাদানা উদ্ধার করেছে তালেবান।

(ঊষার আলো-আরএম)