UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হেফাজত নেতা মুফতি রিজওয়ান রফিকী আটক

ঊষার আলো
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ বিষয়টি জানিয়েছে।

মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারররম এলাকায় হেফাজতের তাণ্ডবে কয়েকটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় হেফাজতের নেতৃস্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা আটক রয়েছে।

সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য প্রচার এবং উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন হেফাজত নেতা রেজওয়ান রফিকী। এ কারনে তাকে আটক করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)