UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

ঊষার আলো
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করেছে খুলনা মহানগর পুলিশ।

কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে কালিয়া বিষ্ণুপুর সরদারপাড়ার সজল আহম্মেদ(২২), টুটপাড়া মাস্টারপাড়া এলাকার মোঃ মনিরুজ্জামান ওরফে মনির(৩৯) এবং নগরীর বসুপাড়া এলাকার মোঃ রানা বিশ্বাস(৩৭)। এদেরকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়ের হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)