UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

চাপ কমাতে আইপিএলেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা কোহলির

ঊষার আলো
সেপ্টেম্বর ২০, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে আইপিএলে ব্যাঙ্গালুরু দলের নেতৃত্ব ছেড়ে দেবেন তিনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে ব্যাঙ্গালুরুর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওবার্তায় এই বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সেই ভিডিওবার্তায় কোহলি জানান, ‘বেশ কিছু দিন ধরেই এ সিদ্ধান্তের কথা ভাবছিলাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরিবার এবং অসাধারণ সমর্থকদের উদ্দেশে আজ একটা ঘোষণা দিতে চাই। আইপিএলের ২য় পর্ব শুরু হওয়ার আগে সবাইকে জানাতে চাই, অধিনায়ক হিসেবে বেঙ্গালুরুতে এটিই আমার শেষ মৌসুম। দল এবং পরিচালনা কমিটির সাথে আমার কথা হয়েছে।’

কোহলি আরও জানান, কিছু দিন আগেই জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছি। যাতে করে অনেক বছর ধরে আমার ওপরে চেপে থাকা দায়িত্বের চাপটা কিছুটা কমে। আমার ওপরে যে দায়িত্ব রয়েছে তা আরও ভালোভাবে পালন করতে চাই।

 

(ঊষার আলো-আরএম)