UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা : নিহত ২৪, আহত ৪৮

ঊষার আলো
সেপ্টেম্বর ২৯, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ২৪ জন নিহত হয়েছে। এতে আরও ৪৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গুয়াইয়াস প্রদেশের পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরালে এ ঘটনা ঘটে।

কয়েক মাসে ওই কারাগার নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে কয়েকটি প্রাণঘাতী দাঙ্গার ঘটনা হয়েছে। রাষ্ট্রীয় কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে জানান, সেন্টার ফল দ্য ডেপারভেইশন অব লিবার্টি গুয়াইয়াস এন ১-এর বেশ কয়েকটি এলাকায় গুলি এবং বিস্ফোরণের কারণে সতর্কতা জারি করা হয়। যার ফলে ২৪ জন কারাবন্দি নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

 

(ঊষার আলো-আরএম)