UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বাস নদীতে পড়ে ৬ জনের মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ৩০, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের মেঘালয়ে ২১ জনের যাত্রীবাহি বাস নদীতে পড়ে চালকসহ অন্তত ছয় জন নিহত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে পূর্ব গারো পাহাড় জেলায় এই দুর্ঘটনায় এখনো ২ জন নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, বাসটি তুরা থেকে শিলং যাচ্ছিল। পথিমধ্যে নংচ্রাম এলাকায় বাসটি রিংদি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ‍পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ১৯ জনকে উদ্ধার করে।

 

(ঊষার আলো-আরএম)