UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শচীন-অঞ্জলির নাম আসলো প্যান্ডোরা পেপারসে

ঊষার আলো
অক্টোবর ৪, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অর্থনৈতিক কেলেঙ্কারির খবর ফাঁস করেছে প্যান্ডোরা পেপারস। এতে অনেক সেলিব্রেটির নাম এসেছে। এবারের ‘প্যান্ডোরা পেপারসে নাম এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, তার স্ত্রী অঞ্জলি এবং শ্বশুর আনন্দ মেহতার।  আর্থিক কেলেঙ্কারির গোপন নথিতে নিজের নাম দেখে অবাক হলেন শচীন।

ব্যাটিং লিজেন্ডের পক্ষে এক প্রতিক্রিয়ায় তার আইনজীবী জানান, বিদেশে বিনিয়োগ আছে শচীন টেন্ডুলকারের। তবে কোনো বিনিয়োগই গোপন নয়। সব বিনিয়োগই বৈধ এবং আইনসিদ্ধ। প্যান্ডোরা পেপার্সে তার এবং তার পরিবারের নাম আসার সুযোগ নেই।

ফাঁস হওয়া পেপার্সে দেখা গেছে, বিশ্বের ৯১টি দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষগুলো তাদের সম্পদ গোপন করতে অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছে। এদের মধ্যে ৩৩০ জনেরও বেশি রাজনীতিবিদ।

এদের মধ্যে আছেন, জর্ডানের বাদশা আবদুল্লাহ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তার স্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিস, শচীন টেন্ডুলকার, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ কয়েকজন ও পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফাসহ আরও অনেকে।

 

(ঊষার আলো-আরএম)