UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

৬ ছাত্রের চুল কেটে দেওয়া শিক্ষক কবির গ্রেফতার

ঊষার আলো
অক্টোবর ৯, ২০২১ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদ্রাসার ৬ ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বামনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জুরুল কবির হামছাদী কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসার শিক্ষক ও একই ইউনিয়নের জামায়াত ইসলামের আমির।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, এ ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত মঞ্জুরুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

গত বুধবার রায়পুর উপজেলার হামছাদী কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসায় ক্লাস চলাকালীন ৬ শিক্ষার্থীকে কক্ষের সামনের বারান্দা আসতে বলেন শিক্ষক মঞ্জুরুল। এরপর কাঁচি দিয়ে ৬ ছাত্রের চুল কেটে দেন। পরে ওই ঘটনার ভিডিও শুক্রবার ফেসবুকে ভাইরাল হয়।

(ঊষার আলো-আরএম)