UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন : নিহত ১

ঊষার আলো
অক্টোবর ১০, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে ধরে যাওয়া আগুনে পুড়ে বিল্লাল (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকালে শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের গৌরীপুর থানার মহিসারং এলাকায় নিহত বিল্লাল বসবাস করতেন। পুলিশ জানায়, বিল্লাল ভোরবেলায় ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

পথিমধ্যে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় যাওয়া মাত্র পেছন থেকে ঢাকাগামী মালবাহী ট্রাক ওই মোটরসাইকেলের উপর উঠে গেলে মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হয়ে আরোহী বিল্লাল সেখানেই মৃত্যুবরণ করেন। তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্ প্রেরণ করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)