UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রফিকুল হক আর নেই : প্রধানমন্ত্রীর শোক

ঊষার আলো
অক্টোবর ১০, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই আর নেই।  তিনি রোববার (১০ অক্টোবর) বেলা পৌনে ১১টায় রাজধানীর মুগদার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না….লিল্লাহি রাজিউন)। এক শোকবার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রফিকুল হক দাদুভাই দৈনিক যুগান্তরের ফিচার এডিটর, শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক, নাট্যকার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি গত বছর ২ বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরে সুস্থ হয়ে তিনি কর্মস্থল যুগান্তরে যোগ দেন। বার্ধক্যসহ নানা সমস্যায় মুগদার বাসায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। ১৯৩৭ সালের ৮ জানুয়ারি তিনি রংপুরের কামালকাচনায় জন্ম গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

(ঊষার আলো-আরএম)