UsharAlo logo
, |

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ঊষার আলো
অক্টোবর ১১, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় একটি পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ১ জন আহত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চোরকোটা গ্রামে দুর্গাপূজার একটি মণ্ডপের বিদ্যুতের লাইন সংযোগ দেওয়াকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, চোরকোটা গ্রামের বাসিন্দা পলাশ, ক্ষিতিশ মহাতো এবং বুধু মাহতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গোৎসব উপলক্ষে চোরকোটা গ্রামের পূজামণ্ডপ সাজসজ্জা এবং লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে আনা হয়। সকালে বাড়ির ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ক্ষিতিশ মহাতো, বুধু মহাতো, বুজুন মহাতো এবং পলাশ। এতে বুধু মাহতো, পলাশ ও ক্ষিতিশের মৃত্যু হয়। এতে আহত বুজন মহাতো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এবিষয়টি নিশ্চিত করেন।

 

(ঊষার আলো-আরএম)