UsharAlo logo
, |

শেখ রাসেল দিবস উদযাপনে খুবিতে বিভিন্ন কর্মসূচি

ঊষার আলো
অক্টোবর ১২, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ : আগামী ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

‘শেখ রাসেল দিবস’ উদযাপনে কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালজয়ী মুজিব এর পাশে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা) গল্লামারীতে পাঠাগার উদ্বোধন, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান ও বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল।

উক্ত কর্মসূচিতে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

(ঊষার আলো-আরএম)