UsharAlo logo
, |

অভিনেতা উজ্জ্বলের স্ত্রীর ইন্তেকাল

ঊষার আলো
অক্টোবর ১৪, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলা চলচ্চিত্রের ‘মেগাস্টার’ উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর।

পরিবার সূত্র জানায়, গত ২ সপ্তাহ আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। মেরিনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ও তার লাঞ্চে ইনফেকশন ধরা পড়ে। তাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। আজ বাদ আছর গুলশান জামে মসজিদে জানাজা নামাজের পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

 

(ঊষার আলো-আরএম)