ঊষার আলো ডেস্ক : বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম উঠেছে তুরস্কের ২৪ বছর বয়সী রুমেইশা গেলগির। এই নারীর উচ্চতা ৭ ফুট শূন্য দশমিক সাত ইঞ্চি।
জানা গেছে, জন্ম গ্রহণের পর থেকে উইভার সিনড্রোম রোগে আক্রান্ত ছিলেন রুমেইশা। এটি এক ধরনের জিনগত রোগ। এই রোগের কারণে অস্বাভাবিক হারে বাড়তে থাকে ওই নারী। তাই রুমেইশাকে সবসময় হুইলচেয়ারে কাটাতে হয়। প্রয়োজনে অল্প সময়ের জন্য ওয়াকার ব্যবহার করে হাঁটাহাঁটি করতে পারেন তিনি।
রুমেইশা বলেন, আমি যখন রাস্তায় বের হই, তখন আমার উচ্চতা দেখে কৌতূহলী হয়ে ওঠে সাধারণ মানুষ। তবে মানুষ যখন প্রথমবার আমার সাথে দেখা করে, তখন দয়ালু ও সহায়ক হয় তারা ।
(ঊ/আ-আরএম)
