UsharAlo logo
, |

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৪৩ জন নিহত

ঊষার আলো
অক্টোবর ১৯, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৪৩ জনের প্রাণহানি হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে এ ঘটনা ঘটেছে।

সোকোটো রাজ্যের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে বন্দুকধারীদের গুলিতে ৪৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের গোরোনিও এলাকার সাপ্তাহিক হাটে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

হামলাকারীরা চারদিক থেকে ঘিরে ধরে হাটে থাকা লোকজনকে নির্বিচারে গুলি করে। হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ হামলাকারীদের বাধা দিলেও হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ায় আর পেরে ওঠেনি পুলিশ। এ হামলায় কঠোর নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ।

(ঊ/আ-আরএম)