UsharAlo logo
, |

বিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঊষার আলো
অক্টোবর ২৩, ২০২১ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ঢাকা ও খুলনাসহ দেশের মোট ১০টি কেন্দ্রে এ ভোট গ্রহণ চলছে। নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৩৯৮০ জন। আজ (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এ নির্বাচনে সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং চারটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য এবং ওমর ফারুক। সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর এবং সালাম মাহমুদ।

মহাসচিব পদে আবদুল মজিদ, দীপ আজাদ এবং লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ এবং শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির এবং মোহাম্মদ আবু সাঈদ।

এদিকে, খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিভাগের জন্য অঙ্গ সংগঠন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নির্বাচন শুরু হয়েছে।  সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা শুধুমাত্র সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম-মহাসচিব, কোষাধ্যক্ষ ও নির্বাহী পরিষদের ২টি সদস্য পদে ভোট দেবেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক, সহ-সভাপতি পদে-আফরোজা আক্তার ডিউ এবং মোজাম্মেল হক হাওলাদার, মহাসচিব পদে- আব্দুল মজিদ, দীপ আজাদ এবং লায়েকুজ্জামান, যুগ্ম-মহাসচিব পদে- মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা এবং শাকিরুল কবির লিটন, কোষাধ্যক্ষ পদে-খায়রুজ্জামান কামাল, নজরুল কবির, মোহাম্মদ আবু সাঈদ এবং নির্বাহী পরিষদের ২টি সদস্য পদে-কৌশিক দে বাপী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাসানুর রহমান তানজির ও মোঃ হুমায়ুন কবির।

(ঊষার আলো-আরএম)