UsharAlo logo
, |

ভারতের সাথে চালু হতে যাচ্ছে আরও ৩ রেল সংযোগ

ঊষার আলো
অক্টোবর ২৭, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের সাথে বাংলাদেশের নতুন আরও তিনটি রেল সংযোগ চালু হতে যাচ্ছে। এটি নিয়ে রেলভবনের কাজ চলছে।

জানা গেছে, বর্তমানে ভারতের সাথে ৫টি রেল সংযোগ চালু আছে। সর্বশেষ চিলাহাটি-হলদিবাড়ি রেলসংযোগ চালুতে প্রতি মাসে ১০ থেকে ১৫টি ট্রেন এ পথ দিয়ে পাথর পরিবহন করছে। সময়ের সাথে সাথে ট্রেন সংখ্যাও বাড়ছে। দুই দেশের মধ্যে রেলপথে এখন বাণিজ্য গতিশীল। যোগ হচ্ছে নতুন রেল সংযোগ।

উত্তরপূর্ব ভারতের আগরতলার মধ্যে বাংলাদেশের ৬ষ্ঠ রেলসংযোগ  চালু হতে যাচ্ছে আগামী বছর। বাংলাদেশের ফেনী এবং ত্রিপুরার বিলোনিয়ার মধ্যে বন্ধ রেল সংযোগও চালুর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। কুলাউড়া-শাহবাজপুর হয়ে আসামের মৈষাশনের সাথে ৭ম রেল সংযোগের কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে। সেটি শেষ হলে চট্টগ্রাম এবং মোংলা সমুদ্রবন্দর থেকে পণ্যবাহী ট্রেন সরাসরি চলাচল করবে আসামসহ আশপাশের রাজ্যে। আর খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপরে ভারতের নির্মিত মৈত্রী সেতুও উন্মুক্ত হতে যাচ্ছে। এতে করে ত্রিপুরা হয়ে উঠবে উত্তরপূর্ব ভারতের প্রবেশমুখ।

(ঊষার আলো-আরএম)