UsharAlo logo
, |

পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির দেড় হাজার কর্মীর বিরুদ্ধে মামলা

ঊষার আলো
অক্টোবর ২৭, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দেড় হাজার কর্মীর বিরুদ্ধে  মামলা দায়ের হয়েছে। এই মামলায় বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া এ তথ্যটি নিশ্চিত করেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং অবৈধ সমাবেশের অভিযোগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তিনি আরও বলেন, এই মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত হামলার সঙ্গে জড়িত ৫০ জনকে আটক করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

গতকাল (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সম্প্রীতি মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার শেল, লাঠিপেটা এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ঊষার আলো-আরএম)