UsharAlo logo
, |

ইরাকে আইএসের হামলা : ১১ জনের প্রাণহানি

ঊষার আলো
অক্টোবর ২৭, ২০২১ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় এক নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

ইরাকের যৌথ অপারেশন কমান্ডের বিবৃতিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পূর্বে দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে ‘নিরস্ত্র বেসামরিক’ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় আইএস। এতে আরও অনেকে আহত হয়েছে।

এতে আরও জানানো হয়, অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বন্দুকধারীরা হামলায় বেশ কয়েকটি গাড়ি ও আধা-স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করা হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)