ঊষার আলো ডেস্ক : রাজশাহীর ভারতীয় সীমান্তে মিঠুন (২৫) নামে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার(২৭ অক্টোবর) সকালে পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারুমণ্ডলের পাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় মিঠুনের লাশ দেখতে পান গ্রামবাসীরা। মিঠুন ওই গ্রামের মনজুর হোসেনের পুত্র।
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, নিহত মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার ছিলেন। ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২শ গজ বাংলাদেশের ভেতরে মিঠুনের মরদেহ পাওয়া যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মিঠুনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহবুব হোসেন জানান, সীমান্ত অতিক্রম করার সময় মিঠুনকে গুলিবিদ্ধ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর মিঠুনের লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হবে।
(ঊষার আলো-আরএম)
