UsharAlo logo
, |

ভারতে ট্রাকচাপায় ৩ কৃষাণী নিহত

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানী দিল্লির টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিতে আসা ৩ কৃষাণী ট্রাকচাপায় নিহত হয়েছে।

গত ১১ মাস ধরে কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষকরা।

ওই বিক্ষোভে অংশ নিতে টিকরি এলাকায় যান পাঞ্জাবের বাসিন্দা ৩ কৃষাণী। বাড়ি ফেরার পথে তিন কৃষাণী ডিভাইডারের ওপর দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিলেন।

ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে পড়ে তিনজনকে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ও হাসপাতালে নেওয়া হলে অপর জনেরও মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছে।