ঊষার আলো ডেস্ক : তিন কর কমিশনারকে বদলি করা হয়েছে। বিসিএস ক্যাডারের (কর) এই তিন কমিশনারকে চট্টগ্রামের দুটি কর অঞ্চলে রদবদল করে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনআরবি)। আর ঢাকা কর অঞ্চল -১২ এর অতিরিক্ত কর কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান খুলনা কর অঞ্চল আপিলে কর কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়।
বৃহস্পতিবার কর প্রশাসন ১ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব(কর প্রশাসন) মোহাম্মদ শহিদুজ্জামান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে চট্রগ্রাম কর অঞ্চল ৩ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদকে চট্টগ্রাম কর অঞ্চল ১-এ এবং পরিদর্শি রেঞ্জ-১ এর চট্রগ্রাম কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কমিশনার মাহমুদুর রহমানকে চট্রগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
(ঊষার আলো-আরএম)
