UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ভর্তি শচিন টেন্ডুলকার

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১ সপ্তাহ পর তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি হলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে শচিন নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, দোয়া ও আর্শিবাদের জন্য সবাইকে ধন্যবাদ। ডাক্তারি পরামর্শ আরও ভালোভাবে পেতে বাড়তি সাবধানতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি আমি। আশা করি খুব দ্রুতই বাড়ি ফিরতে পারব। নিজের যতœ নিন এবং সবাই নিরাপদে থাকুন। সব ভারতীয় নাগরিক এবং আমার সতীর্থদের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।

(ঊষার আলো- এম.এইচ)