UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মাস্ক না পরায় ৩০ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

ঊষার আলো
জানুয়ারি ৩০, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে গত ২৪ ঘন্টায় খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এবং নূরী তাসমিন ঊর্মি।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পড়া, টিকা সনদ ছাড়া রেস্তোরাঁয় খাবার গ্রহণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় করায় মোট ২৪টি মামলায় ৩০ জনকে মোট ২৪ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।করোনাভাইরাসের সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন

ঊষার আলো-এসএ