UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সাইকেল চোরকে গণধোলাই

ঊষার আলো
জানুয়ারি ৩১, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : খুলনার ফুলতলা উপজেলায় সাইকেল চুরির সময় এক যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, রোববার রাত ১১ টার দিকে ফুলতলা উপজেলার উত্তরবাজারে সাইকেল চুরি করার সময় মিলন (২৮) নামে ওই যুবক ধরা পড়ে। এ সময় জনতা তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সে উপজেলার দামোদর সাহাপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সে সাইকেল-মোটরসাইকেল চুরির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

ঊষার আলো-এসএ