UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কের মাঝেই ফের সাহসী পোশাকে দীপিকা!

ঊষার আলো
ফেব্রুয়ারি ১, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘গেহরাইয়া’ সিনেমার প্রচারে একটু অন্যরকম অবতারে হাজির হয়েছিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বেশ খোলামেলা পোশাকেই সেখানে দেখা মিলেছে তার। সঙ্গে ছিলেন সিনেমার অন্য অভিনেত্রী অনন্যা পাণ্ডে। যা দেখে প্রশংসার পাশাপাশি অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে দীপিকাকে। তবে সেই সমালোচনাকে তুড়ি মেরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও সপাটে জবাব দেন নায়িকা।

চলমান এই পোশাক বিতর্কের মাঝেই ফের সাহসী পোশাকে ধরা দিলেন দীপিকা। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন অভিনেত্রী। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাৎজির লেন্সবন্দি হন তিনি। যেখানে দেখা যায়, এদিনও জমকালো পোশাকে ধরা দিয়েছেন নায়িকা। পরেছেন শাটিনের কালো সরু ফিতের পোশাক।

দীপিকার এই ক্যাজুয়াল আউটফিটও রেড কার্পেটে চলার মতো। তার চোখে ধাঁধানো লুকে মজেছে নেটিজেন। আপাতত ‘গেহরাইয়া’র প্রচারে ব্যস্ত নায়িকা। এরই মাঝে একটু রিফ্রেশমেন্টের জন্য় বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। স্প্যাগেটি স্ট্র্যাপ, ডিপ ভি নেকলাইন এই পোশাক। দীপিকার এই লুক এখন দারুণ চর্চায়।

মেটালিক হুপ কানের দুল এবং পয়েন্টেড কালো ক্রিশ্চিয়ান লিউবোটিন পাম্পসহ ক্যাজুয়াল এই আউফিট ক্যারি করেছেন দীপিকা। এ দিন খুব হালকা মেকআপ করেছিলেন তিনি।

বরাবরই সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত দীপিকা পাড়ুকোন। অনস্ক্রিন হোক কিংবা ব্যক্তিগত জীবন, সবখানেই ‘সাহসী’ এই তারকা।

ঊষার আলো-এসএ