UsharAlo logo
, |

পহেলা বৈশাখ বাঙালির ঐক্যের দিন: জিএম কাদের

ঊষার আলো
এপ্রিল ১৪, ২০২২ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শুভ বাংলা নববর্ষ ১৪২৯-কে স্বাগত জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পহেলা বৈশাখ হচ্ছে বঙ্গাব্দের প্রথম দিন বা বাংলা নববর্ষ। তাই, পহেলা বৈশাখ বাঙালির মহা ঐক্যের দিন। ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সিমারেখা ভেঙে পহেলা বৈশাখের উৎসব আয়োজন আমাদের একপথে চলতে সাহসী করে। সৌহার্দ্য, সম্প্রীতি, সুন্দর ও কল্যাণের জয়গানে শুভ পহেলা বৈশাখকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, পুরনো, জরাজীর্ণ এবং অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলতে পহেলা বৈশাখ আমাদের অনুপ্রেরণা যোগায়। ব্যার্থতার গ্লানি মুছে সাফল্যের সিঁড়ি বেয়ে উজ্জল আলোর রথে চলতে শেখায় পহেলা বৈশাখ।

তিনি বলেন, মুঘল সম্রাট আকবরের আমলে কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা সন গণনা শুরু হলেও, পহেলা বৈশাখ দিনে দিনে বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশের অসাধারণ অধ্যায়ে পরিণত হয়েছে।

‘আমাদের প্রিয় নেতা, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসবে পরিণত করতে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশে পহেলা বৈশাখ মানেই রঙিন উৎসবে বাঙালির প্রাণের সঞ্চার। এই মহালগ্নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন জাপা চেয়ারম‌্যান কাদের। তিনি নতুন বছরে সবার সাফল্যময় উজ্জল ভবিষ‌্যত প্রত্যাশা করেছেন।

ঊষার আলো-এসএ