UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৫

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২০ এপ্রিল) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৩ হাজার ২৭১ পিস ইয়াবা, ৩৯ কেজি ৪০ গ্রাম গাঁজা, ১৯৮ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৬ বোতল ফেনসিডিল ও ১৬ টি ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ