ঊষার আলো রিপোর্ট : নিবন্ধন থাকলেও যাদের বয়স ৬৫ বছর পার হয়ে গেছে এমন নাগরিকরা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজিত আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়মানুযায়ী ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না।বাংলাদেশ থেকে এবছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে জানায় মন্ত্রণালয়।করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতা গত দুইবার বাংলাদেশ থেকে কেউ হজ করতে পারিনি।
তবে এবার সংক্রমণ কমে যাওয়ায় হজের সুযোগ তৈরি হচ্ছে।ঈমাম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আনিসুজ্জামান সিকদার, নগদের নির্বাহী পরিচালক আমিনুল হক বক্তব্য দেন।বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসউদুল হক সঞ্চালনা করেন।
ঊষার আলো-এসএ
