UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

ঊষার আলো
এপ্রিল ২৫, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সফলভাবে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার ( ২৫ এপ্রিল)  সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে ৷ এর আগে ওবায়দুল কাদের গত ২২ এপ্রিল শুক্রবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান।

ঊষার আলো-এসএ