UsharAlo logo
, |

জেলা ডিবির অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক

ঊষার আলো
এপ্রিল ১৪, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : তেরখাদা থানাধীন এগার আমতলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশনায় মঙ্গলবার রাত পৌনে ৯টায় তেরখাদা এগার আমতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে যুগল বিশ্বাস (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে বাজারের ব্যাগে রক্ষিত ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। সে ওই এলাকার মৃত অতুল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে এস আই (নিঃ) রাজিউল আমিন তেরখাদা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

(ঊষার আলো-আরএম)