UsharAlo logo
, |

ভিন্নধর্মী গল্প নিয়ে ‘কুলেজ’

ঊষার আলো
আগস্ট ৩০, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : কলেজ পড়ুয়া কিছু ছেলেমেয়ের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘কুলেজ’। তাদের ব্যক্তিগত জীবন, আনন্দঘন মুহূর্ত, বন্ধুত্ব, বন্ধুত্বের টানাপড়েন, পারিবারিক বন্ধন ও সংকট নিয়েই এ ধারাবাহিকটি চলেছে বঙ্গ বিডি অ্যাপ ও বঙ্গ বুম ইউটিউব চ্যানেলে।

এসএসসি পাশ করে কলেজ জীবনে এসে স্বাধীনতা পাওয়া এই ছেলেমেয়েরা জড়িয়ে পড়েন নানা কর্মকাণ্ডে। প্রেমে পড়া, ভুল করে নেশাদ্রব্যে আসক্ত হওয়া, গ্রুপিং, লবিং, মারামারির সঙ্গে কেউ আবার নিজের লক্ষ্যে পৌঁছাতে ঠিকই মনোযোগ দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে থাকে। আবার কাউকে সমানভাবে সবকিছুই ম্যানেজ করতে দেখা যায়। মোটকথা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বাস্তব চিত্রই তুলে ধরা হয়েছে কুলেজ নামক ধারাবাহিক নাটকটিতে। এ ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, সাব্বির অর্ণব, আরশ খান, সুজন হাবিব, জান্নাতুল সুমাইয়া হিমি, শাহবাজ সানি, লামিমা লাম, অন্বেশা প্রমুখ।

নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন।

ঊষার আলো-এসএ