UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরবাসীর স্বপ্নের দিন আজ, চালু হলো পল্লবী স্টেশন

ঊষার আলো
জানুয়ারি ২৫, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয় এই স্টেশনের কার্যক্রম। সাড়ে আটটা থেকে ট্রেন চলাচল শুরু হলে তা পল্লবী স্টেশন থামবে। এর মাধ্যমে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালু হয়েছে। এতদিন মেট্রোরেল এই দুই স্টেশনের মধ্যে সরাসরি চলাচল করত। বুধবার থেকে মিরপুরের পল্লবী স্টেশনেও থামবে এই ট্রেন। একইসঙ্গে মেট্রোরেলের চলাচলের সময়েরও পরিবর্তন আসতে যাচ্ছে।

বুধবার (২৫ জানুয়ারি) সরেজমিনে মিরপুরের পল্লবী স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই মেট্রোরেলে চড়তে অপেক্ষা করছিলেন যাত্রীরা। মতিঝিল, আগারগাঁও, উত্তরা রুটে চালু হলেও মিরপুরবাসী অপেক্ষা করছিলেন পল্লবী স্টেশন চালু হওয়ার। যা আজ শেষ হচ্ছে।

কথা হয় মোজাম্মেল হকের সঙ্গে তিনি বলেন, অনেক ভালো লাগছে, আজ মিরপুর থেকেও মেট্রোরেল যাত্রী নিয়ে চলাচল করবে। তাই সকাল সকাল চলে এসেছি।