UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি গোলামুর রহমান

Mohon Chowdhury
নভেম্বর ১৮, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য মুফতী গোলামুর রহমানকে সভাপতি, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়াকে সিনিয়র সহসভাপতি এবং মুফতী আমানুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় খুলনা প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগর সভাপতি মুফতী গোলামুর রহমানের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন মুফতী আসাদুজ্জামান।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আজিম উদ্দিন।

সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন মুফতী মাহবুবুর রহমান, মুফতী আমানুল্লাহ, মুফতী আব্দুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আরিফ বিল্লাহ, মুফতী ইমরান হোসাইন, মুফতী জাকির হোসাইন, মাওলানা দীন ইসলাম, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা আব্দুর শাকুর, মুফতী মাহমুদ, মুফতী আল আমিন, মুফতী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল কাফি, মুফতী আবু সালেহ, মাওলানা নাজমুস সাদাত, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আরিফুর রহমান ও শেখ মো. নাসির উদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

ঊআ-মোচৌ