UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা ফেরত পেল ভুক্তভোগী

ঊষার আলো
জুন ১২, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ভুলবসত অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা ফেরত পেল ভুক্তভোগী তৌহিদুল ইসলাম। তৌহিদুল উপজেলার উত্তর গড়েরআবাদ গ্রামের বাবর আলী গাজীর ছেলে। ওসি এজাজ শফী জানান, গত ৩০ মে বিকাশ করার সময় ভুলবসত তার ৪ হাজার ৬শ’ টাকা অন্য নম্বরে চলে যায়। এ ঘটনায় সে ওই দিন থানায় সাধারণ ডায়েরী করে। যার নং- ১৫৮৩, তাং- ৩০/০৫/২০২১ ইং। তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে খোয়া যাওয়া ৪ হাজার ৬শ’ টাকা উদ্ধার পূর্বক শুক্রবার ভুক্তভোগী তৌহিদুলকে প্রদান করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
(ঊষার আলো-এমএনএস)