UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে রহস্যভেদ করলেন রণবীর

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে বলিউডের চর্চিত জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একসঙ্গে প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে অনুরাগীমহলে প্রশ্ন অনেক। অবশেষে খানিক রহস্যভেদ করলেন নায়ক।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলেন রণবীর। তার কথায়, ‘পাঁচ বছর ধরে এই ছবি তৈরি করে চলেছি আমরা। এটি একটি অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে শিবা। পেশায় সে একজন ডিস্ক জকি। যার কিছু বিশেষ অতিপ্রাকৃত ক্ষমতা আছে।

রণবীর জানান, এই ডিস্ক জকির চরিত্রেই দেখা যাবে তাকে। তার সঙ্গে নায়িকা বাস্তবের প্রেমিকা আলিয়া ভাট। এই অভিনেত্রীর চরিত্রের নাম ঈশা। ইতোমধ্যে ছবির এক ঝলক নেটমাধ্যমে প্রকাশ করেছেন নির্মাতারা। সেখানে আলিয়া এবং রণবীরকে একসঙ্গে দেখা গেছে।

এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করছেন আলিয়া-রণবীর। দর্শকদের আশা, এ জুটির বাস্তবের রসায়নের আভাস মিলবে রুপালি পর্দাতেও। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, দক্ষিণী সিনেমার সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি এবং মৌনী রায়ের মতো তারকারা।

ঊষার আলো-এসএ