UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সংবাদপত্রে ক্রোড়পত্র নয় : খুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

koushikkln
এপ্রিল ২৯, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের সঠিক তথ্য ও উপাত্ত উপস্থাপন করে দেশের সাফল্য তুলের ধরার আহ্বান জানিয়ে বলেন, মোটিভেটেড লেখা সমাজে ভুল বার্তা পায়। করোনাকালীন সারা বিশ্বে হাহাকার থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কেউ গৃহহীন থাকবে না বলে মুজিববর্ষে ঘোষণা দিয়েছিলেন। যা বাস্তবায়ন হচ্ছ্। টিকা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লাহসহ অনেক বিশেষজ্ঞ সমলোচনা করেছিলেন। তারাই আবার কেউ দিনে কেউ রাতে টিকা নিয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে খুলনা প্রেসক্লাবের শহীদ আবু নাসের ব্যাংককুয়েট হলে অচ্ছল সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট ও করোনাকালীন সহায়তার চেক প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিক দাবির প্রেক্ষিতে পরিবর্তন ও পরিমার্জন করে গণমাধ্যমকর্মী আইন সাংবাদিকদের সুরক্ষা আইন হবে। প্রেস কাউন্সিল, ডিএফপি সকলের জন্য নয়, এটি টেলিভিশন বা অন্য সকলের কাজে আসে না। গণমাধ্যমকর্মী আইনে সকলকে সুরক্ষা দেবে।
মন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও করোনাকালীন সহায়তা কোন দলীয় বা নিদিষ্ট মতে সাংবাদিকদের জন্য নয়, এটি সকল সাংবাদিদের জন্য অবারিত। তাই যারা জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারের পতন চান, তাদেরও এ সহায়তা পেয়েছেন। বিএনপি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও এরশাদ কখনো সাংবাদিকদের কল্যাণে কিছু করেননি। উল্টো বিএনপি আইন পরিবর্তন করে সাংবাদিকদের শ্রমিক বানিয়েছে।
অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেননি, তারা সরকারি কোন ক্রোড়পত্র পাবেন না বলেও মন্ত্রী মন্তব্য করেন।

দ্রব্যমূল্য, তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সারা বিশ্বের দ্রব্যমূল্য বেড়েছে। আমেরিকায় এক ডলারের তেল চার ডলারে পৌঁছেছে। ইউকে, যুক্তরাজ্যে খাদ্যপণ্যের মূল্য ২৫ শতাংশ বেড়েছে, বেলজিয়ামে ভোজ্যতেল পাওয়া যাচ্ছে না। সেখানে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছি।

খুলনা সাংবাদিক ইউনিয়ন ( কেইউজে)’র সভাপতি ফারুক আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দ্বীপ আজাদ, খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ।

অনুষ্ঠানে কল্যাণ স্ট্রাট থেকে ৩২জন ও করোনা সহায়তার ৮৬টি চেক বিতরণ করা হয়।