UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অ্যাম্বুলেন্স চাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

ঊষার আলো
জুন ১২, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান-বাঘজান এলাকায় অ্যাম্বুলেন্স চাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে।
আজ ১২ জুন শনিবার সকাল পৌনে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে অ্যাম্বুলেন্স চালক।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেছেন, মোটরসাইকেল এবং অ্যাম্বলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের ২ আরোহী। দুর্ঘটনায় আহত ও নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

(ঊষার আলো- এম.এইচ)