UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আইসিসি র‍্যাঙ্কিং-এ মাসসেরা ক্রিকেটার মুশফিক

ঊষার আলো
জুন ১৪, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশী টাইগার তারকা মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

পাকিস্তানের পেসার হাসান আলী এবং শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রেমাকে টপকে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক ৭৯ গড়ে ২৩৭ ওয়ানডে রানের জন্য এ তালিকায় মনোনীত হন। দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রান করে দেশটির বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ে অনন্য ভূমিকা রাখেন তিনি।

অপরদিকে নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরা ক্রিকেটার হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রায়েস।

(ঊষার আলো-এফএসপি)