UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আজ আসছে না ফাইজারের টিকা

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদিন বিভ্রান্তির পর অবশেষে জানা গেল রবিবার (৩০ মে) রাতে আসছে না ফাইজারের টিকা। সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে ফাইজার বায়োএনটেকের টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। রবিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে তিনি বলেন, আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকা আসবে।
এদিকে, শনিবার (২৯ মে) রাতে ডা. শামসুল হক জানিয়েছিলেন, ফাইজারের টিকা বাংলাদেশে রবিবার (৩০ মে) রাতে পৌঁছাবে।
এরপর রবিবার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে জানানো হয়, আজ ফাইজারের টিকা আসছে না। ওই বুলেটিনের পরপরই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রবিবারই রাতেই আসছে ফাইজারের টিকা। এরপর আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানালেন টিকা আজ আসছে না। আসবে আগামীকাল সোমবার।

(ঊষার আলো-এমএনএস)