UsharAlo logo
, |

আবারো আরিয়ানের পাশে দাড়ালেন ঋত্বিক

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উচ্চ আদলতে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তৃতীয়দিনের মতো জামিনের শুনানি হচ্ছে। মুম্বাই হাইকোর্টে চলছে আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি।

এদিকে ২৬ দিন ধরে জেলে বন্দি আছেন শাহরুখ খানের ছেলে। তবে তার এতোদিন গ্রেফতার থাকাটা কিছুতেই মেনে নিতে পারছেন না বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। আবারো আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন ঋত্বিক।

ইনস্টাগ্রাম স্টোরিতে মনের কথা ব্যক্ত করেন তিনি। তুলে ধরেছেন একজন সাংবাদিকের ভিডিও ইন্টারভিউ। সেখানেই তিনি দেশের সর্বোচ্চ আদালতের (সুপ্রিম কোর্ট) আইনজীবী দুশন্ত দাভের সাথে কথা বলছেন।

সেই ভিডিওতে আইনজীবী দাভে বলেন, ‘জাস্টিস নীতিন সাম্ব্রে, যিনি আরিয়ানের বিচারক, পূর্বে ড্রাগে জড়িত থাকা অনেককেই তিনি জামিনে মুক্ত করেছেন। ’

এ ভিডিও শেয়ার করে মনের কথা লিখেছেন ঋত্বিক। কারও নাম না করেই তিনি বলেছেন, ‘এটাই যদি হয় আসল চিত্র, তাহলে যা ঘটছে অত্যন্ত দুঃখজনক এক ঘটনা। ’

এর আগে মাদককাণ্ডে আরিয়ান গ্রেফতার হওয়ার পর তার জন্য একটি খোলা চিঠি লেখেন ঋত্বিক। বক্সঅফিসে নিজেদের মধ্যে যতই লড়াই থাকুক না কেন, বিপদের সময়ে শাহরুখ-গৌরীর পাশে এসে দাঁড়িয়েছেন এই তারকা।

গত ২ অক্টোবর একটি ক্রুজ থেকে আরিয়ান খানকে আটক করে এনসিবি। তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে ৩ অক্টোবর গ্রেফতার দেখানো হয়। এই স্টারকিডের মাদক মামলা এখন মুম্বাই হাইকোর্টে আছে।

(ঊষার আলো-এফএসপি)