ঊষার আলো ডেস্ক : দর্শকপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ সিজন নির্মিত হচ্ছে। আর এবারের সিজনও আসছে দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে। খুব শিগগির চতুর্থ সিজনের শুটিং শুরু হবে।
এ নাটকটি প্রসঙ্গে গণমাধ্যমে এর পরিচালক কাজল আরেফিন অমি জানান, দর্শকদের কাছ থেকে জোরালো অনুরোধ ছিল। আর আমার কাছেও মনে হয়েছে নাটকটি আরও কিছুদিন কন্টিনিউ করা যায়। প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সিজন ফোর বানানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এর শুটিং শুরু করা হবে।
প্রসঙ্গত, ব্যাচেলর পয়েন্টের তৃতীয় সিজনের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম ও ফারিয়া শাহরিনসহ একাধিক অভিনয়শিল্পী। এবারের সিজনেও তারাই থাকছেন।
(ঊষার আলো-এফএসপি)
