UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইক চালক রাব্বি হত্যায় ৪জনের যাবজ্জীবন

koushikkln
এপ্রিল ৬, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার লবনচরা থানা এলাকায় ই‌জিবাইক চালক ‌মেহেদী হাসান রা‌ব্বি (২০) হত‌্যা মামলায় ৪ জ‌নের যাবজ্জীবন কারাদন্ডা‌দেশ দিয়েছে অাদালত।

বুধবার (৬ এ‌প্রিল) খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব‌্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেছেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হ‌লো লবনচরা থানা এলাকার বা‌সিন্দা মোঃ বাবু হো‌সেন (২১), মোঃ জা‌হিদুল ইসলাম নয়ন (১৯), মোঃ ফয়সাল হাওলাদার (১৯) ও মোঃ অাবু রায়হান (১৯)।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গে‌ছে, ২০১৮ সা‌লের ১১অাগস্ট সকা‌লে লবনচরা থানা এলাকার কু‌য়েট মস‌জি‌দের সাম‌নে ই‌জিবাইক চালক ‌মে‌হেদী হাসান রা‌ব্বি (২০)’র লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ। এঘটনায় গল্লামারী পু‌লিশ ব‌ক্সের পেছ‌নের বা‌সিন্দা রা‌ব্বির বাবা অাব্দুর র‌হিম ব‌্যাপারী বা‌দি হ‌য়ে মাসলা ক‌রেন। তদন্ত কর্মকর্তা এসঅাই না‌সির উ‌দ্দিন মোল্লা ২০১৯সা‌লের ৩১জানুয়া‌রি ৫জ‌নের বিরু‌দ্ধে চার্জশিট দা‌খিল ক‌রেন।