UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক অভিশপ্ত আগস্ট মঞ্চায়ন 

koushikkln
মার্চ ১০, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বৃহস্পতিবার (১০ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭টায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট” মঞ্চায়ন হয়েছে।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) । রচনা ও নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব মোঃ জাহিদুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন বাংলাদেশ পুলিশ থিয়েটার।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে সভাপতি  ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার  মো: মাসুদুর রহমান ভূ্ঞা। নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  এসএম ফজলুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর)  মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)  রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)  বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি)শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি)  মোঃ কামরুল ইসলাম প্রমুখ।