UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে প্রতি পাঁচ মিনিটে মারা যাচ্ছে এক শিশু

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রতি ৫ মিনিটে মারা যাচ্ছে অন্তত একটি করে শিশু। এছাড়াও দেশটির মোট হাসপাতালের শতকরা ৫০ ভাগেরই সেবা দেওয়ার মতো ব্যবস্থা এখন আর নেই।

এসব তথ্য ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব আল-কুব্বাত জানান।

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসন ও অবরোধের ফলে দেশটিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের কারণে ইয়েমেনের স্বাস্থ্যখাতের ওপরে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে সে বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে এসব তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি আরও জানান, সৌদি জোটের আগ্রাসনের ফলে ইয়েমেনের মোট ৫২৭টি হাসপাতাল সম্পূর্ণ অথবা আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

আল-কুব্বাতি যে প্রতিবেদনটি তুলে ধরেছেন তাতে বলা হয়েছে, প্রতিবছরই ইয়েমেনে অন্তত ৮ হাজার নারী মারা যাচ্ছে ও ২ কোটি ৬০ লাখ শিশু মারাত্মক অপুষ্টির শিকার।