UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ইয়াসের জোয়ারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঊষার আলো
মে ২৬, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারের পানিতে ডুবে জিনিয়াত (৪)নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে বুধবার (২৬ মে) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, “ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানিতে বাড়ির উঠান ভরে গেলে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কালাম গাজীর কন্যা ও লিজা বেগম এর কন্যা জিনিয়াত বাড়ির পিড়ায় বসে খেলছিল।
খেলার একপর্যায়ে জিনিয়াত উঠানের পানিতে পড়ে যায়। পরে মেয়ে জিনিয়াতকে পিড়ায় না দেখে তারা পানিতে খুঁজতে নেমে তিন ঘন্টা পর শিশুটির নিথর মরদেহ উদ্ধার করে”। মর্মান্তিক এ ঘটনায় জিনিয়াতের পরিবারসহ এলাকার শোকের ছাঁয়া নেমে এসেছে।

(ঊষার আলো-এমএনএস)