UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

উত্তর প্রদেশে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ৮

ঊষার আলো
জুন ২, ২০২১ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭ জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের গোন্ডা জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ২ জুন বুধবার দেশটির গণমাধ্যম জি নিউজ ও এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
বিস্ফোরণে হতাহতের পাশাপাশি ২টি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে রয়েছে আরও অন্তত ১৫ জন। এতে হতহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাজ্যটির ফায়ার সার্ভিসের সদস্য বলছে, রাতে রান্নার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ২টি লাগোয়া ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। হতহতদের মধ্যে ২জন নারী ও কয়েকজন শিশু রয়েছে। আটকেপড়াদের উদ্ধারে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে পুলিশ।

(ঊষার আলো- এম.এইচ)